শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ক্রসড্যাম নির্মাণ, স্লুইসগেট খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম / ১৭০ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

কোম্পানীগঞ্জে ক্রসড্যাম নির্মাণ, স্লুইসগেট খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ক্রসড্যাম নির্মাণ, নদীতে বøক দেওয়া ও স্লুইসগেট খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন করেন- চরএলাহী ও চরফকিরা ইউনিয়নসহ কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের বামনী নদী ও চাপরাশি খালের তীরবর্তী ভাঙ্গন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, চরএলাহী ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ইসমাঈল তোতা, চরএলাহী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মোঃ আইয়ুব আলী, মোঃ ইব্রাহীম তোতা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত ১৫/২০ বছরে এ অঞ্চলে প্রায় ৫০হাজার পরিবারের বশত বাড়ি, সরকারী স্থাপনা, মসজিদ, মাদ্রাসা, বাপ-দাদার কবরস্থান, মৎস খামার, গরু মহিষের খামার, ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ১লক্ষ লোক নিঃস্ব হয়ে গেছে। আগামী অল্প কিছু দিনের মধ্যে ক্রসড্যাম নির্মাণ, ৫ কিলোমিটার ব্লক দেওয়া ও চাপরাশি খালের মুখে স্লুইসগেট খুলে দেওয়া না হলে চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজার, চরএলাহী উচ্চ বিদ্যালয়, চরএলাহী সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, মসজিদ, মাদ্রাসাসহ সকল স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ