শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

রাণীশংকৈলে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৭৮ বার
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

রাণীশংকৈলে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ(হোপ) প্রকল্প এর আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই দিনব্যাপী মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা রিসোর্স সেন্টারে ২ দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা ও জেলা নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এর সদস্যরা অংশগ্রহণ করেন।

নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় সমাপনী দিনে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,সিএসও সভাপ্রধান মোবারক আলী, সম্পাদক হালিমা আক্তার ডলি, মানবকল্যান পরিষদের রাশেদুল আলম,রৌওশন আরা বেগম, শিরিন সুলতানা প্রমুখ।

এসময় মৌলিক অধিকার ও চাহিদার পাশাপাশি জেন্ডার ও সামাজিক ক্ষেত্রে নারী পুরুষের সমতার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা এবং শেষে দুস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ