শিরোনাম :
প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার! নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বাধা গুলিবিদ্ধ ৪ আহত ২০ জন নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা গুলিবিদ্ধ ৪ হতাহত ২০ নবীনগর থেকে মাদক সন্ত্রাস নির্মূল করবো ইনশাআল্লাহ – এমপি এড. এম এ মান্নান উত্তরায় সফলভাবে সম্পন্ন হলো এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মাস্টারক্লাস মরিচ্যা চেকপোস্টে বাসে লুকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক জেএসএফবি চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভাপতি জিন্নাত আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় পঞ্চগড়ের বোদায় আনন্দ মিছিল।
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ সামগ্র বিতরণ

প্রতিনিধির নাম / ১৬২ বার
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

কোম্পানীগঞ্জে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ সামগ্র বিতরণ

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকাঁকড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গৃহ নির্মাণে জন্য উন্নতমানের ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পাঠাগারের সামনে এসব ঢেউটিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

চরকাঁকড়া ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এবং ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রফিক উল্যাহ লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি আবিদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতা-কর্মীরা।

টিন পেয়ে ফেরদাউস আরা পরানি বলেন, আমার ঘরটি অনেক আগে ভেঙ্গে পড়ছে, বৃষ্টি হলেই ঘরে পানি পরে, সারারাত ঘুমাতে পারিনা। আমার দুরবস্থা দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এগিয়ে এসে আমাকে দু’বান্ডিল টিন দিয়েছে। এতে আমার ঘরটি মেরামত করে একটু শান্তিতে থাকতে পারবো।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্মহীন ও দুঃস্থ মানুষ এ ধরনের সহযোগিতা নিয়ে কোনো রকম জীবনযাপন করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। আপনারা অবশ্যই আমাদের এই ধরণের কাজের সাথে সব সময় থাকবেন।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান বলেন, আজকে আমরা স্বপন চন্দ্র ভৌমিক, কামাল হোসেন ও ফেরদাউস আরাসহ ৩ অসহায় পরিবারকে ঘর করার জন্য ঢেউটিন প্রদান করেছি। সাধারণ মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ