শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

প্রতিনিধির নাম / ৪৫১ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

মোঃ খলিলুর রহমান খলিলঃ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১,২ ও ৩ ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের করা সাইবার ট্রাইবুনালে করা মামলায় নবীনগরের ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়েছে আদালত । মঙ্গলবার (২৯ অক্টোবর) সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের বেঞ্চ তাদের অব্যাহতি দেন।

আসামিপক্ষের আইনজীবী স্বরুপ কান্তি দেবনাথ বলেন, ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার দুই পক্ষের শুনানী শেষে ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।

অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন-নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, এশিয়ান টিভির নবীনগর প্রতিনিধি জ ই বুলবুল, দৈনিক বর্তমান ও তৃতীয় মাত্রা নবীনগর প্রতিনিধি মো. সফর মিয়া,নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পদক ও ঢাকা নিউজ ২৪.কম এর সাবেক প্রতিনিধি মমিনুল হক রুবেল, আমার সংবাদের নবীনগর প্রতিনিধি মো: বাবুল মিয়া।
মামলায় বাদী পক্ষে ছিলেন, আইনজীবী মো. হাসান রেজা নাজমী ভুইয়া ডেভিড।
উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে মুক্তিযোদ্ধার ভূয়া সন্তান সেজে ভাতা উত্তোলনের শিরোনামে প্রায় ২০/২৫ জন সাংবাদিক তাদের জাতীয় পত্রিকা নিউজটি প্রকাশ করেন।সেই প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে নবীনগর উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নবীনগরের পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন গত ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ