শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

গ্যারেজে মিলল ৮ কেজি গাঁজা, নগদ টাকা, আটক-

প্রতিনিধির নাম / ৪৭১ বার
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

গ্যারেজে মিলল ৮ কেজি গাঁজা, নগদ টাকা, আটক-১

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।

আটক মো.বেলাল হোসেন (৪১) ওই গ্রামের বড় ভূঁইয়া বাড়ির মৃত জালাল আহম্মদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, আটক আসামি দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি বেলালের গ্যারেজ থেকে ৮ কেজি গাঁজা,মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ আরও বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ