শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত  

প্রতিনিধির নাম / ৪১০ বার
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত  

একে আজাদ রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার 

(১৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষক সমাবেশ করেছে আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখা। ডিগ্রি কলেজ হলরুমে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উপজেলা শাখার সভাপতি মিন্নাতুল্লাহ পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ফেডারেশনের উপদেষ্টা ড.মো.খায়রুল আনাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলার উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন , বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক ফিরোজ বিশ্বাস, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখার উপদেষ্টা,  উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মো.রজব আলী, প্রভাষক মো. সুলতান, প্রভাষক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল বাসিস সেক্রেটারী মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোতিষ চন্দ্র রায়, আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রাথমিক স্তরের জেলা সেক্রেটারী মো. আব্দুল্লাহ প্রমূখ। 

এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের কর্মী, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারী জিয়াউর রহমান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ