শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার

প্রতিনিধির নাম / ৩৮৬ বার
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী :

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার রাত সোয়া ১২টার চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাসাটি একরামুলের ছেলে আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরীর। এসকল তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তিনি বলেন, একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও নাশকতার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এসকল মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একরামুল করিম চৌধুরী ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিছু দিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছু হতো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, চারবারের এমপি একরামুল গত ১৫ বছরে অনিয়ম-দুর্নীতি করে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ