শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

রাণীশংকৈলে ১৬ বছর পর সাংবাদিকদের সাথে জামাতে ইসলামির মত বিনিময় সভা অনুষ্ঠিত..

প্রতিনিধির নাম / ৪২৫ বার
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

রাণীশংকৈলে ১৬ বছর পর সাংবাদিকদের সাথে জামাতে ইসলামির মত বিনিময় সভা অনুষ্ঠিত..

এ কে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জামায়াতে ইসলামী দীর্ঘ ১৬ বছর পর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের দক্ষিণ পাড়া দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান,
উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সেক্রেটারী মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম,জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলীর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক আহমদ সরকার , দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ