শিরোনাম :
যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার! নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বাধা গুলিবিদ্ধ ৪ আহত ২০ জন নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা গুলিবিদ্ধ ৪ হতাহত ২০
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৪০৫ বার
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

মোঃখলিলুর রহমান খলিলঃ

২৭ শে সেপ্টেম্বর শুক্রবার বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশে উপস্থিত থাকার খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা দূপুরের আগেই গনিশাহ মাঠে উপস্থিতি হয়। তিনি বলেছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনিশাহ মাজার মাঠ প্রাঙ্গণে সলিমগঞ্জ- বড়িকান্দি বিএনপির যৌথ আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলনে সকল শহীদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গত ৫ আগষ্ট কিংবা জুলাইয়ের অভ্যুত্থান হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। দীর্ঘ ১৭ বছর অনেক লম্বা সময়। এই সময়ে আমরা অনেক নেতাকর্মী ও ভাইকে হারিয়েছি। বিএনপি নেতাকর্মীরা গুম হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার-হাজার মামলা হয়েছে। শেখ হাসিনা ও তার ল্যাসপেন্সার এখনো তৎপর রয়েছে উল্লেখ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী বলেন, যে আত্মত্যাগের বিনিময়ে আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি সেই আত্মত্যাগ যাতে গুটি কয়েক কমিটিবাজের কারণে ম্লান হয়ে না যায়। রুমিন ফারহানা বলেন, ‘আমরা বিশ্বাস করি সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয়, যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়। তাই আমি আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন।’

জেলা বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,,ফারুক আহমেদ এমদাদ,আলী আজম, হযরত আলী, আনোয়ার ও আপেল মাহমুদ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ