শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৬১১ বার
আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল সাভার:বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

এর আগে আজ বিকেলে সাভারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি।
র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সাভার থানায় দায়েরকৃত একটি মামলায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ