শিরোনাম :
চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ পঞ্চগড়ের বোদা মাড়েয়া বামন হাট এলাকায় তিনজন মাদক সেবী গ্রেপ্তার। বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পাশে সভাপতি লায়ন সৈয়দ হারুন” বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

প্রতিনিধির নাম / ৫৫০ বার
আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
মোঃ খলিলুর রহমান নবীনগর উপজেলা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রাধিকা সড়কে পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মুয়াজ(১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শক্রবার (২০ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর শিবপুর ইউনিয়নের ধনাশী বাজারের পূর্ব পাশে নবীনগর টু রাধিকা সড়কে এই ঘটনা ঘটে৷ নিহত মো. মুয়াজ উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।

জানা যায়, মুয়াজ শক্রবার জুম্মার নামাজ আদায় করার পর ধনাশী বাইতুননূর জামে মসজিদ থেকে বের হয়ে নবীনগর টু রাধিকা সড়ক পারাপারের সময় ঔষধবাহী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকা জুড়ে শোকের মাতুম চলছে।

স্থানীয়রা জানান, এই নিয়ে নবীনগর-রাধিকা সড়কে ২৫ থেকে ৩০ জনের মৃত্যু হয়েছে। সড়কটি দিন দিন মৃত্যুর মিছিলে পরিনত হচ্ছে। এ ঘটনায় পথচারীরা যদি সতর্কতা অবলম্বন না করে এভাবেই পথ চলাচল করতে থাকে তাহলে ভবিষ্যতে মুয়াজের মতো আরো তাজা প্রান ঝড়ে যেতে পারে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ড্রাইভারসহ গাড়িটি আটক করা হয়েছে।
নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়ক যাত্রীদের নিকট এখন আতংকের নাম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ