শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

নাচোলে কেমিস্ট এন্ড ড্রাগিস্টদের মতবিনিময়সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৫৭৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নাচোলে কেমিস্ট এন্ড ড্রাগিস্টদের
মতবিনিময়সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেমিস্ট এন্ড ড্রাগিস্টদের সাথে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ইলামিত্র পাঠাগারে বিসিডিএস নাচোল শাখার সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে নাচোল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা ঔষধ তত্বাবধায়ক জে এম নাহিদ নাহিয়ান। সভায় ইনভয়েস,ক্যাশ মেমো ব্যতীত ঔষুধ ক্রয়-বিক্রয়, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়েটিক বিক্রয়, আন-রেজিষ্টার ঔষধ বিক্রয় প্রতিরোধসহ মেয়াদউত্তীর্ণ ঔষধ ব্যবস্থাপনা বিষয়ে জন সচেতনতামূলক সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স সেবা ফার্মেসির প্রপাইটর মোঃ আসাদুল্লাহ, অর্থ সম্পাদক ও মেসার্স জননী ফার্মেসীর প্রপাইটর তোফাজ্জল হক এবং মেসার্স মুন্নী ফার্মেসীর প্রপাইটর মজিবুর রহমান। এসময় উপজেলার সকল ঔষধের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ