শিরোনাম :
তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জের মুছাপুর ও সোনাগাজী স্লুইসগেইট পূনঃনির্মাণের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম / ৫৬৫ বার
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

কোম্পানীগঞ্জের মুছাপুর ও সোনাগাজী স্লুইসগেইট পূনঃনির্মাণের দাবীতে মানববন্ধন

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ কোম্পানীগঞ্জ ও সোনাগাজীবাসীর প্রাণের দাবী মুছাপুর স্লুইসগেইট পূণঃনির্মানের ও নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থদের ক্ষতি পূরণের দাবীতে মানববন্ধন শনিবার সকাল ১০টায় বসুরহাট জিরো পয়েন্টে মুগ্ধ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানবন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, বিএনপির সদস্য সচিব মাহবুদুর রহমান রিপনসহ উপজেলা নেতৃবৃন্দ।

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, আজকে মুছাপুরের রেগুলেটর ভাঙ্গণের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ অবস্থায় সর্বস্তরের জনতা যে মানবন্ধনে আয়োজন করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এ মুছাপুর ক্লোজার থেকে আবদুল কাদের মির্জা ও তার বাহিনী শাহীন চৌধুরী, আইয়ুব আলী চৌধুরী এরা অন্যায়ভাবে বালু উত্তোলন করার কারণে এ ১৯কোটি ৪৪ লক্ষ ৭৪হাজার টাকা ব্যয়ে নির্মিত এ রেগুলেটর ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, এ রেগুলেটর যাদের বালু উত্তোলনের কারণে ধ্বংস হয়েছে তাদেরকে দ্রুত আইনের আওয়াত নিয়ে আসতে হবে এবং মুছাপুর রেগুলেটর পুনরায় নির্মাণ করতে হবে।

উল্লেখ্য, উক্ত প্রকল্পটি ২০০৫ সালে ১৯ কোটি ৪৪ লক্ষ ৭৪হাজার টাকা ব্যয়ে ২৩ ভেল্ট রেগুলেটর এর নির্মাণ কাজ শুরু হয়। পরবতীর্ ২০০৫ সালে ৮ই মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেগুলেটরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রেগুলেটরটি নির্মাণ কাজ শেষে ২৩টি ভেল্ট এ ২৩টি রেডিয়্যাল গেট ও ফ্ল্যাব গেট স্থাপন করা হয়। এ রেগুলেটরের পানি নিষ্কাশন ক্ষমতা ৭৫৬.১৫ ঘনমিটার এবং এর পানি ধারণ সমতল (+) ৪.০০ মিটার (পিডব্লিউডি)।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ