শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদা না দেওয়ায় অটু গ্যারেজে আগুন লাগানো প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম / ৫১২ বার
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
oplus_2

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদা না দেওয়ায় অটু গ্যারেজে আগুন লাগানো প্রতিবাদে মানববন্ধন
মোঃ খলিলুর রহমান খলিল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারের পল্লী বন্ধু অটোরিকশা গ্যারেজে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মানববন্ধনে দাবি করা হয় গত ৮ই আগস্ট আনুমানিক বিকাল ৪.২০ মিনিটে একই এলাকার সৌরভ নামে যুবলীগ নেতা তার দলবল নিয়ে অগ্নিসংযোগ করে। সৌরভ, আবদুস সালাম, ভুট্টো মিয়া জামাল মিয়ায় ছেলে আগুন লাগায় বলে ভুক্ত ভোগী দাবি করেন। তিনি বলেন আমি সাহায্য নিতে নবীনগর থানায় গিয়ে পুলিশকে না পেয়ে সরকারি কলেজে অবস্থানরত সেনাবাহিনীকে অবগত করলে ওনারা এসে ঘটনাস্থল পরিদর্শক করে গিয়েছেন, এবং আইনগত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।
। উক্ত অগ্নি সংযোগে দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অটু রিক্সার গ্যারেজ মালিক জামাল মিয়া বলেন আমার নিকট চাঁদা দাবী করে সৌরভ আমি দিতে অস্বীকৃতি জানালে আমার গ্যারেজে আগুন লাগিয়ে দেয়।
তখন উপস্থিত দুইজন গৃহবধূ পরশমনি ও সাথী আক্তার বলেন, আমরা ঘর তুলতে গেলে সৌরভ চাঁদা দাবী করেন, চাঁদা না দেওয়ায় আমাদের উপর হাত তুলেন আমাদের স্বামী প্রবাসী হওয়ায় আমরা আতংকে বাড়ীতে জীবন যাপন করছি।
এ সময় এলাকার অর্ধশত লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সৌরভের নিকট জানতে চাইলে সৌরভ বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং আমি আমার বাড়ী থেকে বের হওয়ার রাস্তায় ঘর তুলায় প্রতিবাদ করলে আমার মাকে মারধর করে জামাল মিয়া ও তাদের আত্মীয়স্বজন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ