শিরোনাম :
(১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত।।

প্রতিনিধির নাম / ৫৯৪ বার
আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত।।

একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে বিএসএফের গুলিতে রাজু মিয়া (২৭) নামে এক তরুণ নিহত হয়েছে।

আজ শুক্রবার (৫ জুলাই) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনাটি ঘটে।

জানা যায় নিহত ওই তরুণ বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালী মালধরিয়াপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে৷
এ বিষয়ে নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী বড় ৪ নং পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাজু চোরাকারবারের জন্য রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। তার লাশ এখনও ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার তিনগাও বিএসএফ ১৫২ ব্যাটালিয়ন ক্যাম্পে আছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে লাশের বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

এবিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ