শিরোনাম :
ইব্রাহিমপুর ইউনিয়নের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবো -মির্জা সালাউদ্দিন সবুজ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের কার্যালয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ‎আলমনগর ঐক্য ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবগঠিত নবীনগর ক্লাবের ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস)
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আম চুরি থানায় এজাহার।

প্রতিনিধির নাম / ৮১১ বার
আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আম চুরি থানায় এজাহার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহলামারী গ্রামে চুরি করে আম পেড়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই জমিতে থাকা দুইটি গাছ আম গাছ থেকে আম পেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় (২৩-০৬২০১৪) ইং রবিবার ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

থানায় লিখিত এজাহারে আসামি করা হয় চার জনকে, আসামিরা হলেন চাঁদপুর, কংসরা গ্রামের মৃত মুঞ্জুর আলী স্ত্রী ১। মোসাঃ নোবাহার বেগম (৫০) মুঞ্জুর আলীর ২। জহুরুল হক (৩৫) ৩। মোঃ হিমেল আলী (৩০) ও মামুন আলীর ছেলে, মোঃ হাসান আলী (১৯) এজাহার ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার চককীত্তি ইউনিয়নের চাঁদপুর গ্রামের নোবাহারের সঙ্গে একই গ্রামের সাইফুল ইসলাম ও মাইনুল ইসলামের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার নোবাহারের নেতৃত্বে, মোঃ জহুরুল হক, মোঃ হিমেল আলী ও মোঃ হাসান আলী
সহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল ইসলামের দুইটি আমগাছ থেকে ১০/১৫ মণ আম পেড়ে নেয়।

বাগান মালিক সাইফুল ইসলাম মাষ্টার বলেন, আমি আমার, ভোগদখলিয় আম বাগানে, রবিবার সকাল ছয়টার দিকে, চুরি করে আম পেড়ে নেয়া হচ্ছে, বলে মোবাইল ফোনে জানান, আম বাগানের পাহারাদার, মোঃ নেফাউর রহমান, আমি খবর পেয়ে, ৬/৭ নং ওয়ার্ড মেম্বার ০৭ নং ওয়ার্ড সাবেক মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আম বাগানে গিয়ে, দেখি আমার আম বাগানের ১০/১৫ মণ অপরিপক্ক ফজলী আম পেড়ে নিয়েছে, নোবাহারসহ তার সঙ্গের লোকজন, এসময় ওয়ার্ড সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আম পাড়া বন্ধ করে, গ্রাম পুলিশ আপনের হেফাজতে আম ও একটি ব্যাটারি চালিত ভ্যান চককীত্তি ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। পরে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছি।

ওয়ার্ড সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গরা বলেন, এর আগে, আমরা অনেক বার এ বিষয়টি নিয়ে নিরসনে বসেছি নোবাহার তার কোন কাগজ পত্র দেখাতে পারেননি।

অভিযুক্ত নোবাহার বলেন, এ জমি আমাদের। আমরা এ জমির মালিক। আমরা আমাদের বাগানের আম পেড়ে নিচ্ছি এখানে কারো কিছু বলার নাই, আপনার কাছে কোর্টের নির্দেশনা আছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি তার কোন সদুত্তর দিতে পারেননি।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় লিখিত এজাহার নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ