শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের ঈদের সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম / ৭৮৭ বার
আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪

জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের ঈদের সামগ্রী বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা ২০২৪ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুইশ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন ও লেডিস ক্লাব। শনিবার (১৫ জুন)   জেলা প্রশাসনের অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে পৃথকভাবে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পত্নী  মাহফুজা সুলতানা। 

জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীরসহ অন্য কর্মকর্তা এবং লেডিস ক্লাবের বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ক্লাবের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের পত্নী ডা. রেশমা খাতুন, ক্লাবের সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সদস্য ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুমান সুলতানা,সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর এর পত্নী সানজিদা তাহসিন, সদস্য ফারুকা বেগম ও অ্যাডভোকেট আনজুমান আরাসহ অন্যরা। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ