শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

চাটখিলে মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৮৩০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

চাটখিলে মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের, নিজস্ব প্রতিবেদক :

বুধবার (১২ জুন ) নোয়াখালীর চাটখিল থানার কনফারেন্স রুমে হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নোয়াখালীর চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং পৌর সমন্বয় কমিটির সভাপতি জনাব দুলাল (সাবেক কমিশনার) ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন হাফেজিয়া ও ক্বাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যগণের উদ্দেশ্যে শিশু নির্যাতন, ধর্ষণ বিষয়গুলো প্রতিরোধের ব্যাপারে আরো নজরদারি বাড়ানোর জন্য গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় চাটখিল সার্কেল এ ধরনের অপরাধের ব্যাপারে সকল ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং এর প্রতি জোর দিতে বলেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও অন্যান্য বক্তারা এই অপরাধ যেনো চাটখিলে আর না ঘটে এ ব্যাপারে সবাই সতর্ক দৃষ্টি রাখবেন বলে জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ