শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বাঙ্গালীর দুইশত বছরের পরাধীনতার শিকল ভেঙ্গে স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব – ফয়জুর রহমান বাদল এমপি

প্রতিনিধির নাম / ৯১৩ বার
আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বাঙ্গালীর দুইশত বছরের পরাধীনতার শিকল ভেঙ্গে স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব – ফয়জুর রহমান বাদল এমপি

মোঃখলিলুর রহমান খলিলঃ আজ ১৭/০৩/২০২৪ রোজ রবিবার নবীনগর উপজেলা প্রশাসন ও নবীননগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শিশু দিবসের কর্মসূচি শুরু করেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল

নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন ও শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মিলনায়তনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল।
তিনি প্রধান অতিথির বক্তব্যে এ দেশের স্বাধীকার আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজদুল্লাহর পরাজয়ের মাধ্যমে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।বাঙালি জাতি দুইশত বছর পরাধীনতার শিকলে বাঁধা পড়ে। বাঙালি জাতি ১৯৪৭ সালে হিন্দুস্থান ও পাকিস্তান নামে বিভক্ত হয়ে পাকিস্তানের সাথে পাকিস্তান নামক রাষ্ট্রের অংশে পড়েন।পাকিস্তানের পূর্ব অংশের বাসিন্দা ছিল বাঙালি জাতি।বাঙালি জাতির স্বপ্নের সোনার বাংলা ও স্বাধীকার স্বাদ দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব অগ্রণী ভূমিকা পালন করেন।
এ সময় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাশ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সাহান, জহির উদ্দিন সিদ্দিক টিটু, জাকির হোসেন সাদেক,খায়রুল আমিন হাবিবুর রহমান,শাহ আলম, এইচ এম আলামিন, শামীম কবির প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জয় সাহা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বক্তব্য ছিল মনোমুগ্ধকর।
অপরদিকে নবীনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ