শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

নবীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রতিনিধির নাম / ১৭৩৬ বার
আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

364

নবীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মোঃ খলিলুর রহমান খলিলঃ- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। নবীনগর থানা পুলিশের পক্ষে ভাষা শহীদের সম্মানে গার্ড অব অনার প্রদানের পর
ভাষা শহীদের স্মরণে দোয়া পাঠ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন, নবীনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, নবীনগর পৌরসভা, নবীনগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষি অফিস, উপজেলা বিএনপি,নবীনগর সরকারি কলেজ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি,হোপ,নবীনগর প্রেস ক্লাব, নবীনগর মডেল প্রেস ক্লাব, আহমেদ প্রাইভেট হসপিটাল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
২১ ফেব্রুয়ারির সকালে নবীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নবীনগর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, ভিপি আব্দুর রহমান, নিয়াজুল হক কাজল, নূর নাহার বেগম,ফরিদ হোসেন, শামস আলম, সালাউদ্দিন বাবু, রঞ্জন সাহা, ওমর ফারুক, হারুন রশীদ, মোঃ খলিলুর রহমান খলিল, আবু বক্কর বাবুল, ইকবাল ও আতিক মেম্বার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ