শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন জব্দ সহ ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম / ১১৯৬ বার
আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

মোঃ খলিলুর রহমান খলিল ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫ টি ড্রেজার মেশিন জব্দ সহ ড্রেজার ব্যবসায়ী শিজিল মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই, সাতমোড়া ও রতনপুর ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ফসলি জমি রক্ষার্থে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালাই গ্রামে ২ টি ড্রেজার জব্দ করা হয় এবং ড্রেজার মালিককে পঞ্চাশ হাজার(৫০,০০০) টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাতমোড়া ও রতনপুর ইউনিয়ন এলাকা হতে ৩ টি ড্রেজার জব্দ করা হয় এবং সংযোগ পাইপগুলো বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানায়,ফসলি জমি রক্ষার্থে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ