শিরোনাম :
চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ পঞ্চগড়ের বোদা মাড়েয়া বামন হাট এলাকায় তিনজন মাদক সেবী গ্রেপ্তার। বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পাশে সভাপতি লায়ন সৈয়দ হারুন” বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হবিবর সম্পাদক ইউসুব
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১১৮৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

মোঃ খলিলুর রহমান খলিল
আজ ৩১/০৮/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিমের উপস্থাপনায় সভায় সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক যাবতীয় ডেঙ্গু প্রতিরোধের কাজ বাস্তবায়নের প্রয়োজনীয় কাজ নিয়ে আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক।
৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কে ইতিহাস ও সামাজিক বিঃ বিষয়ের শিক্ষক দশ জন করে গ্রুপ করে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন নির্দেশ দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করবেন। অষ্টম,নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ও ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।  পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করতে হবে।
সভার সভাপতি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা বলেন ” ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নে সহকারী শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি।
রবিবার,মঙ্গলবার ও বৃহস্পতিবার বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার করতে হবে,শিক্ষার্থীদের মাধ্যমে ডেঙ্গুর বিষয়ে সচেতনতা মূলক পোস্টার তৈরি করাতে হবে। এই কার্যক্রম চলবে ৩১ আগষ্ট থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত
এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নূরুল ইসলাম ভূইয়া, খালেদ হোসেন, মনোরমা দেবী ও মোঃ খলিলুর রহমান খলিল প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ