শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

নবীনগরে ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম / ১২৫৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

নবীনগরে ২দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

মোঃখলিলুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে ২৭ ও ২৮ শে জুলাই বৃহস্পতি ও শুক্রবার উপজেলা সাহিত্য মেলা – ২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী সাহিত্য মেলা -২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই ফিতা কাটার মাধ্যমে উপজেলা সাহিত্য মেলার শুভ সূচনা করা হয়।

  • এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, নবীনগর সরকারি কলেজের প্রভাষক রাশেদুল হক (রাশেদ), কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে পরিচালক আল আমিন, জেলা কালচার একাডেমির পরিচালক মনিরুজ্জামান মনির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন,  সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ,
    স্বজনের প্রধান উপদেষ্টা আবু কামাল খন্দকার,
    গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ উপজেলার কবি ,সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ২দিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, লেখক কর্মশালা, স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। কোরআন তেলাওয়াত করেন আবু কাওসার ও গীতা পাঠ করেন শুভেন্দু চক্রবর্তী শুভ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ