শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইন শৃঙ্খলার চরম অবনতি

প্রতিনিধির নাম / ১৩৪৭ বার
আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩

মোঃ খলিলুর রহমান খলিল জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ২০/০৫/২০২৩ থেকে  জুলাইয়ের  শুরু পর্যন্ত একাধিক  খুন,ধর্ষন,চুরি,ডাকাতি,মারামারির ঘটনায় আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়,২১শে মে উপজেলার শিবপুর ইউ/পি সদস্য খলিল মিয়া কে শিবপুর গ্রামের রাসেলের স্ত্রী আখি উঠিয়ে নিয়ে বিবস্ত্র ভিডিও করে ২ লাখ টাকা আদায় করেছে,এছাড়া ২৭ শে মে পৌর এলাকার ভোলাচং গ্রামের লিল মিয়া (৫৫)কতৃক একই গ্রামের ১১ বছরের প্রতিবন্ধী শিশুর ধর্ষনের ঘটনা ঘটা ছাড়াও একই দিনে লাউরফতেহপুরের ইউ/পি সদস্য মকবুল হোসেন কতৃক গুচ্ছগ্রামের রুমা ধর্ষনের স্বীকার হয়।তাছাড়া ৬ই জুন গাজিরগান্দি গ্রামের বায়েজিদ মিয়া (১৬)তার প্রতিবেশী সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনে চেষ্টা করেন। ১৯শে জুন কড়ইবাড়ি গ্রামে বুইদ্যা নামক চুরের সাবলের আঘাতে মিলন মিয়ার স্ত্রী মরিয়ম(৭০) খুন হয়,২৭শে জুন কুড়িঘর গ্রামের আবু ছালাম মিয়ার ছেলে ছগির মিয়া(৩৫) বর্তমান মেম্বারের  ভাসমান লাশ তিতাস নদী থেকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ।তাছাড়াও ২৮শে জুন মেরকুটা গ্রামে অটোচুরির টাকার ভাগবাটোয়ারা নিয়ে একই গ্রামের জুনায়েদ,জুবায়েরের আঘাতে খুন হয় তাদের প্রতিবেশী মিয়াধন (৬৫),একই দিন সেমন্তর গ্রামের ৮ বছরের জুনায়েদ নামক এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার হয় তার নিজের ঘর থেকে।পহেলা জুলাই মহল্লা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে আবদুর রহমান (৬০)সহ আহত হয় ১০ জন,একই তারিখ রাতে স্বপরিবারে হাত পা বেঁধে বগডহর গ্রামের গরুর খামারী খলিল মিয়ার ২১ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে ।এতে উপজেলা জুড়ে আতংক বিরজ করছে, পূর্বে হত্যার মত অপরাধ টাকার বিনিময়ে সামাজিক শালিসে আপোষ মিমাংসা হওয়ায় এবং অপরাধীদের ছাড়াতে প্রভাবশালীদের তদবিরের কারণে বর্তমানে এর প্রবনতা বাড়ছে বলে একাধিক সুশীলরা ধারণা করছে।

নবীনগরে অপরাধ প্রবণতা বাড়ার একমাত্র কারন হলো গ্রাম্য সালিসের মাধ্যমে হত্যার মত ঘটনা কে চাপা দেওয়া বলে মনে করেন সুশীল সমাজ।

নবীনগর বাজারের  এক পথচারী বলেন ঘরে টাকা নিয়ে ঘুমালেও নিরাপত্তা নাই,ঘরে ঘুমালেও খুন হয়,বাহিরে গেলেও পানিতে ভাসতে হয় যাবটা কোথায়, নবীনগর উপজেলা প্রশাসন কে অনুরোধ আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা প্রশাসনের সাথে কথা বলে দেশীয় অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে,পরিস্থিতি স্বাভাবিক রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ