শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

নবীনগরে সুজয়ের লাশ উত্তোলনে পরিবারের বাধা

প্রতিনিধির নাম / ২৩৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

নবীনগরে সুজয়ের লাশ উত্তোলনে পরিবারের বাধা

মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাক্ষণবাড়িয়া বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া তানজিল মাহমুদ সুজয় (১৯) এর লাশ উত্তোলনে বাধা দিয়েছে তার পরিবারের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে গত ছাত্র আন্দোলনে নিহত সুজয়ের লাশ দাফন করা হয়েছিল।২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করতে যান নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু মুছা, সাথে ছিলেন ঢাকা জেলার সিআইডি ইন্সপেক্টর মাছুম। এ সময় শহীদের পরিবারের লোকজনসহ স্থানীয়রা লাশ উত্তোলনে অসম্মতি প্রকাশ করেন।মামলার তদন্তের স্বার্থে কেন লাশ উত্তোলন করতে দেওয়া হবে না জানতে চাইলে, শহীদের পিতা শফিকুল ইসলাম জানান, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত তার পরিবার।এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করেছে শোক ও ক্ষোভের আবহ, পুনরায় লাশ দেখতে মানসিকভাবে প্রস্তুত নন তিনি। লাশের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সরকারের কাছে তার একমাত্র ছেলের মৃত্যুর বিচারের দাবী।বিটঘর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, পরিবারের আবেগ ও অনুরোধের কারণে লাশ উত্তোলন সম্ভব হয়নি।বিটঘর ৬ নং ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন জানান, দাফনের সময় সুজয়ের লাশ অর্ধগলিত ও পোড়া ছিল। লাশ উত্তোলন পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে বলে তারা বাধা দিয়েছেন।নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে পরিবারের লোকজন অসম্মতি প্রকাশ করে। পরে তাদের লিখিত বক্তব্যে নিয়ে লাশ উত্তোলন ছাড়াই আমরা চলে আসি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ