শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক নোয়াখালীতে বিএনপির নেতাকর্মিদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার

প্রতিনিধির নাম / ৩৩ বার
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

38

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে
হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার

১২ ফেব্রুয়ারীরোজ বৃহস্পতিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটি হাইভোল্টেজ কাউন্ট ডাউনের পর ৭৬৬ ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত ধানের শীষের এম এ মান্নান বিজয়ী হয়েছেন ।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস গত ১০ দিন ধরেই গনমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসগণের চায়ের আড্ডায় উঠে এসেছে অতঃপর পর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস এ নির্বাচনে ৭৬৬ ভোটের ব্যবধানে হেরেছেন।
নির্বাচনের ফলাফল ১৩ তারিখ শুক্রবার সকাল নয়টা নাগাদ ঘোষণা করা হতে পারে এমন গুঞ্জন ছিল, সকল গুঞ্জনকে মিথ্যা প্রমাণিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান মধ্যরাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট আটজন প্রার্থীর মধ্যে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিশের (রিকশা) মুফতী আমজাদ হোসাইন আশরাফী ৫৭ হাজার ৭৪৯, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নজরুল ইসলাম নজু ২০ হাজার ৫৮৮,ভোট পেয়ে আলোচনায় থাকলেও বাকি প্রার্থীরা তেমন কোন ভোট পায়নি। জাতীয় পার্টির (লাঙ্গল) কামরুল হাসান ৩৬৮, সিপিবি’র মো. শাহীন খান (কাস্তে) ৩৫৪, গণ সংহতি বাংলাদেশের নাহিদা হাসান (মাথাল) ২৫৯ এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক (আপেল) ২৫৬ ভোট পেয়েছেন।

এ আসনের মোট ১৫৪টি ভোট কেন্দ্র পরিদর্শন করে গণমাধ্যম কর্মীরা দিনভর ফিফটি পার্সেন্ট এর উপর ভোট কাস্টিং হবে এমন তথ্যটাই দিচ্ছিলেন দিনশেষে ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়,এ আসনে মোট ভোট কাস্টিং হয়েছে ৫৪%৫৮ শতাংশ।

নবীনগর উপজেলায় মোট ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন ভোটারের মধ্যে ভোট কাস্টিং হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৭৬২টি।

তবে ৬ হাজার ৪৩২টি ভোট বাতিল হয়েছে যা সংখ্যায় চোখে পড়ার মতো। ফলে, প্রদত্ত ভোটের মধ্য থেকে শেষ পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ৩৩০ টি ভোটকে বৈধ হিসেবে গণ্য করা হয়।
২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বিশাল এ আসনে (নবীনগর) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের সন্তান, অ্যাডভোকেট এম এ মান্নান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়, স্থানীয় বিভিন্ন দল, সংগঠন, প্রতিষ্ঠান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
অল্প ভোটের ব্যবধানে পরাজিত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে ও নবীনগর বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার নিজের প্রোফাইল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ