শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়!
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

হোমনায় ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম / ৪৭৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

হোমনায় ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা (হোমনা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে হোমনা থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলো হোমনা উপজেলার ইটাভরা গ্রামের মো. রেনু মিয়ার ছেলে মোঃ মাসুম(২৮), ঢাকার গনকটুলী সিটি কলোনীর রাজিন চন্দ্র দাসের ছেলে ওপেন্দ্র চন্দ্র দাস(৩৯) এবং একই কলোনীর আবদুল আউয়ালের ছেলে মো. ইউনুস(৪৮)।
থানা সূত্রে জানাযায়, বুধবার(২৫ সেপ্টেম্বর) রাতে হোমনা গৌরীপুর রোডের মাথাভাঙা নতুন রাস্তার মোড়ে ও সেলিম মোটর সাইকেল গ্যারেজের সামনে এবং ছয়ফুল্লাহকান্দি খলিল মাষ্টারের বাড়ির কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি কে আটক করা হয়। এ সময় ১টি সিএনজি ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাবেদ উল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে দুটি মামলা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ