নবীনগরে জল্লী বাড্ডা খেলার মাঠে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজ রক্ষায় সামাজিক ঐক্যে ডাক।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী বাড্ডা খেলার মাঠে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক বিশাল সামাজিক সচেতনতা মূলক মাদকবিরোধী আলোচনা সভাও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জুন রবিবার শ্যামগ্রাম ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দও গন্যমান্য ব্যাক্তিদের উদ্যোগে আয়োজিত এই সভায় ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন।
শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতিও শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. ধন মিয়া সরকারের সভাপতিত্বে
অনুষ্ঠিত এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি- গোলাম রব্বানী, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল ইকবাল, শ্যামগ্রাম ইউনিয়ন মৎস্য জীবি দলের সভাপতি' মোহাম্মদ সেন্টু মোল্লা। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা শ্যামগ্রাম ইউনিয়নের বিএনপি নেতা মোঃ আলাল সরকার, আব্দুল ওয়াদুদ মোল্ল, মোঃ সোহেল হোসেন, শ্যামগ্ৰাম ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ পিয়াস আহমেদ অবসরপ্রাপ্ত মোঃ মজনু পুলিশ প্রমুখ। এসময় অন্যনাদের মধ্য উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম তাজু ভাই রাসেল, সোহাগ, মোঃ মোস্তফা, সাইদুর আলমগীর, আলামিন , বাবুল মিয়া প্রমূখ। এছাড়াও জল্লী বাড্ডা গ্রামের গণ্যমান্য ও মুরুব্বি ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণারএই মহৎ উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
শ্যামগ্রাম ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবকও কারানির্যাতিত যুবদল নেতা খাদেম আলীর সঞ্চালনায়, এসময় উপস্থিত অতিথি বৃন্দ বলেন- যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে অত্যন্ত কঠোর হুশিয়ারি উচ্চারন করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: শ্যামগ্রাম ইউনিয়নে কোনো অবস্থাতেই মাদকের বেচাকেনা বা সেবন বরদাশত করা হবে না। মাদক ব্যবসায়ীও গ্রহনকারী এবং পৃষ্ঠপোষকদের অবিলম্বে সমাজ থেকে বয়কট করা হবে। যুবসমাজকে রক্ষা: তরুণেরা সমাজের প্রাণ। মাদকাসক্তিতে জড়িয়ে কোনো তরুণ যাতে নিজের ও পরিবারের জীবন ধ্বংস করতে না পারে, সেজন্য আজ থেকেই ইউনিয়ন বাসী পাহারাদারের ভূমিকা পালন করবে।আইনি ব্যবস্থা: মাদক কারবারিদের কোনো সামাজিক ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে সরাসরি প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।
সামাজিক ঐক্যের ডাক
অনুষ্ঠানের সভাপতি হাজী ধন মিয়া সরকার সহ অন্যান্য বক্তারা সামাজিক সুশাসন প্রতিষ্ঠার জন্য পাড়া-মহল্লায় ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন। বক্তারা বলেন, শুধু আইনের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রতিটি পরিবার এবং সমাজকে সচেতন হতে হবে। তরুণদের খেলাধুলা ও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত জল্লী বাড্ডা গ্রামের সর্বস্তরের জনসাধারণ হাত তুলে গ্রামকে মাদকমুক্ত রাখার এবং সামাজিক ঐক্য বজায় রাখার দৃঢ় শপথ গ্রহণ করে সমাবেশের সভাপতির নেতৃত্বে তাৎক্ষণিক মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক কারবারি কে মাদক সহ আইনের হাতে সোপর্দ করা হয়। এলাকাবাসীর সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আপামরজনসাধারণ।
নিজস্ব প্রতিনিধি আলাউদ্দিন আকাশের তথ্যও চিত্রে