শিরোনাম :
নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ক্যাপ্টেন সৈয়াদ আবু আহাদ ফাউন্ডেশন কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত ইব্রাহিমপুর ইউনিয়নের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবো -মির্জা সালাউদ্দিন সবুজ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের কার্যালয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ‎আলমনগর ঐক্য ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবগঠিত নবীনগর ক্লাবের ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বিএনপির আদর্শে অটুট বিশ্বাসী নিভূতচারী নেতা আবু হাসনাত আলম (রাজীব ভুঁইয়া)

প্রতিনিধির নাম / ৮৫ বার
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

বিএনপির আদর্শে অটুট বিশ্বাসী নিভূতচারী নেতা আবু হাসনাত আলম (রাজীব ভুঁইয়া)

মোহাম্মদ খলিলুর রহমানঃ ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আবু হাসনাত আলম রাজিব ভূঁইয়া। আবু হাসনাত আলম রাজিব ভূইয়া মনোনয়ন বঞ্চিত হলেও তার আসনের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের পক্ষে কাজ করে গেছেন, কখনো জনসভায় কখনো মিছিল মিটিংয়ে কখনো নীরবে নিভৃতে। তিনি দলের চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে এডভোকেট এম এ মান্নানের ধানের শীষ প্রতীকে জয়ী করার লক্ষ্যে রাতদিন পরিশ্রম করে গিয়েছেন। ক্লিন ইমেজের এই নেতা নবীনগরের শিক্ষিত সমাজের মধ্যে আলোচনায় ছিলেন, তিনি তার কর্মী বাহিনীদেরকে নিয়ে অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে কাজ করে গিয়েছেন।তিনি লোক দেখানো রাজনীতি ও ক্যামেরার সামনে থেকে ছবি তোলার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন নিজের কর্মের মাধ্যমে নীরবে নিভৃতে থেকে কাজ করে যাওয়া।
আবু হাসনাত আলম রাজিব ভূইয়া গত এক বছর যাবৎ
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটুর সমন্বয়ে, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাজী নুরুল ইসলাম,পৌর বিএনপির – ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল আহাদ, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার ডাঃ সোহেল , চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌর বিএনপি’র তথ্য সম্পাদক শামীম, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদস্য সুমন, তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম , ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, সহ অসংখ্য নেতৃবৃন্দ নিয়ে নবীনগরে ধানের শীষের ভোট প্রার্থনা করেছেন।

রাজীব ভূঁইয়া বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক আদর্শকে ধারণ করি, আমি ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলাম । আমি আমার দলের হয়ে বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে যোগদান করেছি, দল যেহেতু আমাদের সিনিয়র নেতা জনাব এডভোকেট এম এ মান্নান ভাইকে মনোনয়ন দিয়েছেন আমি ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছি।ইনশাআল্লাহ আমাদের প্রার্থীও জয় লাভ করেছেন।

রাজিব ভূইয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে ষড়যন্ত্র করে তাকে অব্যাহতি দেন। নবীনগর তৃণমূল নেতৃবৃন্দের দাবি দলের দুর্দিনে ঢাকা মহানগর এর রাজপথে অবদান রাখা এই নেতাকে যেন পুনরায় স্বপদে বহাল করা হয়।
দেশে এবং জাপানে পড়াশোনা করা এই কম্পিউটার বিশেষজ্ঞ দলের সম্পদ।আইসিটি বিষয়ে তিনি একজন এডভাইজার। তিনি বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক ভাবে ব্যবসা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন । তিনি ইতিমধ্যে নবীনগরের শিক্ষায়, সমাজ সেবায় ও খেলাধুলায় বিভিন্নভাবে অবদান রেখে জনপ্রিয়তা অর্জন করেছেন।
রাজিব ভূইয়া বলেন,”রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়- এটা মানুষের সেবা, নেতৃত্বের প্রয়াস,যেখানে শিক্ষা, ন্যায় আর উন্নয়ন হয় মূল উদ্দেশ্য। “

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ