শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম / ৫৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

93

বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি: মো. রোমন হায়দার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর উদ্যোগে এক নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ খালেক, পিএসসি। প্রার্থী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জোট প্রার্থী জনাব জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিক শিকদার ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া। সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ভিপি এ কে এম মুসা।
পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্যে জনাব জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি বাঞ্ছারামপুরের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ‘মাতাল’ মার্কায় ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
পথসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ