শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

গাজীপুরে ‘SSC 2005 & HSC 2007’ ফেসবুক গ্রুপের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম / ৫৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

84

গাজীপুরে ‘SSC 2005 & HSC 2007’ ফেসবুক গ্রুপের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গাজীপুর প্রতিনিধি | বাংলাদেশের ৬৪ জেলার এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত জনপ্রিয় ফেসবুক গ্রুপ SSC 2005 & HSC 2007–এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শালবন ইকো রিসোর্টে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আনুমানিক চারশ’ বন্ধু অংশগ্রহণ করেন। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে পুরোনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তুলতেই এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
গাজীপুরের ঐতিহ্যবাহী অর্গানিক কাঁচা খেজুর রস পান করানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিচয় পর্ব ও নাস্তার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শুরু হয়।
পরে ছিল সুইমিংপুলে সাঁতার, ফুটবল প্রীতি ম্যাচ, চেয়ার খেলা, আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা বিনোদনমূলক আয়োজন। পুরো দিনজুড়ে ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফিরে যান স্কুল ও কলেজ জীবনের স্মৃতিতে। ক্লাস ফাঁকি দেওয়ার গল্প, শৈশবের দুষ্টুমি, ক্যাম্পাস জীবনের নানা ঘটনা নিয়ে হাসি-আড্ডায় মেতে ওঠেন সবাই। অনেকেই স্মৃতিকে নতুন করে ছুঁয়ে নিতে সুইমিংপুলে নামেন এবং খেলাধুলায় অংশ নেন।
বন্ধুত্বের প্রতীক হিসেবে আয়োজিত ফুটবল প্রীতি ম্যাচে জয়–পরাজয়ের চেয়ে আনন্দই ছিল মুখ্য। অংশগ্রহণকারী বন্ধুদের মাঝে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি কফি আড্ডায় পুরোনো দিনগুলো আবার রিভিউ করেন সবাই।
এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল “গাজীপুর এক্সপ্রেস”। তারা আগত অতিথিদের আন্তরিকভাবে গ্রহণ করেন এবং সারাদিনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, “এই ধরনের মিলনমেলা শুধু বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলে না, বরং সামাজিক বন্ধন ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
“ব্যস্ততম জীবন থেকে একটুকরো আনন্দের খোঁজে”—এই প্রত্যয়কে সামনে রেখে শালবন ইকো রিসোর্টের মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ছিল সকালের নাস্তা, সাঁতার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরের খাবার ও বিকেলের স্ন্যাকস।
অনুষ্ঠানের মূল স্লোগান ছিল “We For Us”। সবার মাঝে সৌহার্দ্য, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধন অটুট রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে নবম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ