শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোঃ ময়নাল হোসেন চৌধুরী ও মোঃ ইব্রাহিম খলিল

প্রতিনিধির নাম / ২৪৪ বার
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোঃ ময়নাল হোসেন চৌধুরী ও মোঃ ইব্রাহিম খলিল

মোঃখলিলুর রহমান খলিলঃ‎জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কারিগরি স্কুল এন্ড কলেজ ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ ময়নাল হোসেন চৌধুরী ও মাদ্রাসা ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহীম খলিল।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে তাঁদের এ অর্জন নিশ্চিত করা হয়।

‎শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁরা এ সম্মাননা লাভ করেন। এর আগেও এই দুই সম্মানিত শিক্ষক জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

ময়নাল হোসেন চৌধুরী জিনোদপুর ইউনিয়নের মালাই গ্রামের চৌধুরী বাড়ীর কৃতি সন্তান।

‎নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার ব্যবহার, গবেষণামূলক প্রকাশনা ও পাঠ উপস্থাপনের সক্ষমতার ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

‎তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।

ইব্রাহিম খলিল নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন।

মোঃ ইব্রাহীম খলিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের কৃতিসন্তান। এর আগেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে প্রশংসিত হন।

নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন জানান, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কন্টেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার, গবেষণামূলক প্রকাশনা এবং শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনের সক্ষমতাসহ নানা মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

এ কৃতিত্ব অর্জনে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া আদায় করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া কামনা করেন।
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট দলও জেলার শ্রেষ্ঠ স্কাউট দল হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক সুলতান আহমদ এই কৃতিত্ব অর্জনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ