শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছয় খুনের ঘটনায় ভয়ংকর সিরিয়াল কিলার সম্রাট আটক নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শীতের বিকেলে মানবতার উষ্ণ ছোঁয়া—সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার কম্বল বিতরণ ও সিআইপি সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত

প্রতিনিধির নাম / ৯৮ বার
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

125

শীতের বিকেলে মানবতার উষ্ণ ছোঁয়া—সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার কম্বল বিতরণ ও সিআইপি সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।

শনিবার ( ২০ ডিসেম্বর ) নোয়াখালীর সেনবাগ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেলে কনকনে শীতের মধ্যে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ কর্মসূচি ও প্রবাসে দেশের সম্মান অক্ষুণ্ন রাখায় সিআইপি নির্বাচিত প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান সেনবাগে পরিণত হয় এক মানবিক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ, যিনি টানা দ্বিতীয়বার সিআইপি নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হন। একই সঙ্গে ওমর ফারুক চৌধুরী (সিআইপি)- প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আবুল কাশেম চৌধুরী ফাউন্ডেশন-কেও দেওয়া হয় বিশেষ সম্মাননা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম এ আজিম চৌধুরী, আহ্বায়ক, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। জাহাঙ্গীর আলম, কুয়েত প্রবাসী ও সদস্য, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আমিরুল ইসলাম বাদশা, পরিচালক, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
সঞ্চালনায় ছিলেন, মোঃ নূর হোসাইন সুমন, পরিচালক, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
বক্তারা বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন-তারা সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের জন্যও নিরব যোদ্ধা। মানবিক কাজই প্রকৃত সেবা।”
শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়ার সময় উপস্থিত সবার চোখেমুখে ছিল আবেগ ও তৃপ্তির ছাপ।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন, মহি উদ্দিন মহিন, প্রতিষ্ঠাতা ও পরিচালক, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহিদুল্লাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, আবদুর রহমান ভূঁইয়া, আমির হোসেন লিটন ও সংস্থার অন্যান্য পরিচালকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সেনবাগের মানবিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ