শিরোনাম :
বিএনপি নেতা আমিনুল স্বপনের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর! ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞতার জয় তারুণ্যের হার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিজ্ঞার জয় তারুণ্যের হার বহিষ্কার থেকে হবে নবীনগরে ইনসাফের আবিষ্কার -তাপস জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি নবীনগর পূর্বাঞ্চল ৬ ইউনিয়নের সমন্বয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত মুফতী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী সভা অনুষ্ঠিত নিরাপদ ও উন্নয়ন বান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম- পীর সাহেব চরমোনাই বাঞ্ছারামপুরে বিএনপি-সমর্থিত জোট প্রার্থীর নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়পুরাতে মোমবাতি প্রজ্বলন

প্রতিনিধির নাম / ১০৭ বার
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

137

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়পুরাতে মোমবাতি প্রজ্বলন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার
সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মাজেদুল ইসলাম (সজিব), উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান (সবুজ), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা হিসাবরক্ষক জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক ফজলুর রহমান (ফজলু), ডা. নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ