শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে ঘরোয়া বৈঠকে নোয়াখালী–২ এর এনসিপি প্রার্থী সুলতান জাকারিয়া—নির্বাচন-পূর্ব পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়

প্রতিনিধির নাম / ২০৮ বার
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে ঘরোয়া বৈঠকে নোয়াখালী–২ এর এনসিপি প্রার্থী সুলতান জাকারিয়া—নির্বাচন-পূর্ব পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র প্রার্থী ও দলের আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের মধ্যে নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর ) বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়াও উপস্থিত ছিলেন, ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বাইবা জারিনা, ইইউ ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্তিয়ান রিগার ব্রাউন, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিগা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস রাগনার উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত কুস ডিজকস্ট্রা, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের পরিস্থিতি, সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ, রাজনৈতিক সহনশীলতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে, এনসিপির প্রতিনিধিরা নির্বাচনী মাঠের বাস্তব চিত্র, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে কূটনীতিকদের অবহিত করেন।

বৈঠককে আগামী নির্বাচনকে ঘিরে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ