শিরোনাম :
দীর্ঘ ২৩ বছর যাবৎ সফলার সাথে অনুষ্ঠিত হচ্ছে জাফরপুর আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা। নবীনগরের শাহপুরে বিএনপির বিশাল জনসভায় জনতার ঢল। নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রতিনিধির নাম / ৯৭ বার
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

123

নরসিংদীর রায়পুরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে দোয়া ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে ২৪ ইউনিয়ন বিএনপি নেতাদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মৌন মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মেথিকান্দা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুঁইয়া, সাবেক সভাপতি এমএন জামান, ফাইজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুঁইয়া মোহন, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদসহ উপজেলার ২৪ ইউনিয়নের নেতাকর্মী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। নেতৃবৃন্দরা বলেন এ সরকারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে মাঠে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ