শিরোনাম :
দীর্ঘ ২৩ বছর যাবৎ সফলার সাথে অনুষ্ঠিত হচ্ছে জাফরপুর আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা। নবীনগরের শাহপুরে বিএনপির বিশাল জনসভায় জনতার ঢল। নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

রাউজানে কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার ৬৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৪৯ বার
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

70

রাউজানে কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার ৬৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

রাউজান উপজেলার ডাবুয়া কান্দিপাড়া মাদ্রাসা আরবিয়া ফয়জুল উলুম হেফজখানা ও এতিমখানার ৬৫তম বার্ষিক সভা প্রতি বছরের ন‍্যায় যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। ১৫ নভেম্বর শনিবার দিনব‍্যাপী ওয়াজ মাহফিলের মাধ‍্যমে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপ শিপিং লিমিটেডের নির্বাহী পরিচালক জে এম এম ইকবাল হাসান চৌধুরী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ ফজলুল হকের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন প্রভাবশালী বিএনপি নেতা আবু হানিফ চম্পা, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, ডাবুয়া তারাচরণ শ‍্যামাচরণ উচ্চ বিদ‍্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ কামাল মিয়া, ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন, সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, ডা. মোহাম্মদ ওমর ফারুক, মাস্টার নাছির উদ্দীন বাবুল, এসএম জাফর,
বিএনপি নেতা মোহাম্মদ শোয়াইব, যুবদল নেতা আব্দুল মন্নান। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। মাদ্রাসার শিক্ষা পরিচালনা বিভাগের প্রধান মাওলানা আবদুল গফুর আজিজীর সঞ্চালনায় তাকরীর পেশ করেন আল্লামা শাহ শিহাবুদ্দিন, মাওলানা আজিজুল হক আল মাদানী, কে.এম আলমগীর মাসউদ আরব নগরী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা ইসমাইল খান, মাওলানা আবদুস ছাত্তার, মাওলানা মোহাম্মদ জোবায়ের, মাওলানা আহমদ বিন সালাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ওসমান খলিলাবাদী, মাওলানা আবদুর রউফ, মাওলানা শাহ আলম, মাওলানা আইয়ুব, মাওলানা ওসামা ইউছুফ, মাওলানা মুফতি মুফিজুর রহমান, মাওলানা ফজলুর রহমান বয়ানী, মাওলানা আবদুল গনি, মাওলানা আবু জাফর নানুপুরী।
দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি, মাদ্রাসার উন্নতি এবং ওস্তাদ–শিক্ষার্থীসহ শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দিনব্যাপী কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মাদ্রাসার নির্বাহী পরিচালক ক্বারী শহিদুল্লাহ মোবারক দেশ–বিদেশের সকল সহযোগী, ওস্তাদ, ছাত্র এবং এলাকার মানুষের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ