শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সেনবাগে ভ্যাকুর আঘাতে বিধবা আলেয়ার ঘর ধসে পড়ার আশঙ্কা! অসহায় নারীর ন্যায়বিচার দাবি

প্রতিনিধির নাম / ২১৪ বার
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সেনবাগে ভ্যাকুর আঘাতে বিধবা আলেয়ার ঘর ধসে পড়ার আশঙ্কা! অসহায় নারীর ন্যায়বিচার দাবি

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের এক অসহায় বিধবার বসতঘর ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় শালিস অমান্যকারী ব্যক্তি জাহিদুল ইসলাম ভ্যাকু মেশিন দিয়ে তার ঘরের সামনে প্রায় ৮ ফুট গভীর মাটি কেটে নিয়েছেন।

ভুক্তভোগী বিধবা আলেয়া বেগম (স্বামী মৃত মোঃ সাহাব উদ্দিন) বলেন, “আমার ঘরের সামনে মাটি কাটায় ঘর ধসে পড়ার ভয় তৈরি হয়েছে। আমি বাধা দিলে জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আমাকে মারার জন্য ঝাঁপিয়ে আসে। পরে এলাকার গন্যমান্যরা নিষেধ করলেও সে শোনেনি, উল্টো আরও দ্রুত মাটি কাটতে থাকে।”
সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে লিখিত অভিযোগ দেই। এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।”

তিনি আরো বলেন, ভ্যাকু দ্বারা মাটি উত্তোলনের সময় বাঁধা দিলে, জাহিদুল আরো গভীর করে মাটি উত্তোলন শুরু করে। এতে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শালিসদারদের নিকট জানালে,তাঁরা বলেন – আমরা জাহিদুলের শালিস করতে পারবোনা, আপনি এসি ল্যান্ডের নিকট জানান।

এ প্রতিবেদক সরেজমিনে অনুসন্ধানে দেখা যায় যে,, আলেয়া বেগমের বসতবাড়ির পাশে ভ্যাকু মেশিন দিয়ে ৮ ফুটেরও বেশি গভীর গর্ত তৈরি হয়েছে, যেকোনো মুহূর্তে ভূমিধসের ঝুঁকি তৈরি করেছে। আলেয়া বেগমের বসত ঘর- বিল্ডিং ধসে পড়বে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে ঘরটি ভেঙে পড়তে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে অসহায় বিধবা নারীর নিরাপত্তা ও বসতঘর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ