শিরোনাম :
নবীনগরের শাহপুরে বিএনপির বিশাল জনসভায় জনতার ঢল। নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নবীনগরে গণ অধিকার পরিষদের মহাসমাবেশে জনতার ঢল প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ ও বদলি রাণীশংকৈলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক শিক্ষার মান উন্নয়নে আগ্রহী নরসিংদীর সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় নোয়াখালীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১ হারানো বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের যুক্তিক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করে এনটিআরসিএর চিঠি

প্রতিনিধির নাম / ৯২ বার
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Oplus_131072

119

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের যুক্তিক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করে এনটিআরসিএর চিঠি

জনতা নিউজ ডেস্কঃ দিন হতে দিন আসে যে কঠিন ব্রঞ্চনা ও মানবেতর জীবন ছাড়া এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগ বঞ্চিত শিক্ষকদের চলেনা একদিন। এই দিন না, সেই দিন মানুষ বাঁচে কতদিন। কত ৫ বছর যাবত নিয়োগ বঞ্চিত এনটিআরসিএ এর সনদ ধারী শিক্ষকরা নিয়োগের দাবীতে শান্তি পূর্ণ আন্দোলন করে আসছে।সরকারের পতন হয়েছে, কোটা মুক্ত বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছে শিক্ষকরা,গত পাচ বছরে কর্তৃপক্ষ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও সহকারী শিক্ষকদের নিয়োগ প্রদান করেননি।
গত ৯ অক্টোবর থেকে আবার আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।
১-১২তম শিক্ষক নিবন্ধনধারীদের সনদ অর্জনের দিন থেকে বয়স বিবেচনা করে নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষক নেতা সেলিন ভূইয়া, রমনা জোনের ডিসি মাসুদ এবং নিবন্ধনধারীদের প্রতিনিধি দলের সাথে আলোচনার প্রেক্ষিতে এ চিঠি পাঠানো হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নুরে আলম সিদ্দিকীর স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থাণ পরবর্তী সময়ে ১-১২তম প্রার্থীরা নিয়োগ সুপারিশের দাবিতে শাহবাগ চত্ত্বর, প্রেস ক্লাব এবং বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে বিভিন্ন সময় আন্দোলন করে অফিসের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। ইতিপূর্বে তারা এনটিআরসিএ-এর কার্যালরের গেট ভেঙ্গে প্রবেশ করে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানোর পরিস্থিতি সৃষ্টি করেছেন।

এমন পরিস্থিতিতে ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীদের সাথে আলোচনার জন্য শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া এবং রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম এনটিআরসিএ-এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)-এর সাথে যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের জন্য আলোচনার অনুরোধ করেন।

এতে বলা হয়, অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর দুপুরে শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া এবং রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের প্রতিনিধিসহ ১-১২ তম নিবন্ধনধারী প্রার্থীদের প্রতিনিধিদের সাথে এ কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীগণ দাবি করে যে, তারা নিয়োগ বঞ্চিত ও বৈষম্যের শিকার।

তারা বলেন, ১ থেকে তৃতীয় নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিগুলোয় ইনডেক্সধারী প্রার্থীগণের আবেদন করার সুযোগ থাকায় ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের সুযোগ সংকুচিত হয়েছে। এছাড়া ১-১২তম প্রার্থীরা অনেক আগে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ওই সময়ে তাদের নিবন্ধন পরীক্ষার পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসের ভিন্নতার কারণে পরীক্ষায় প্রাপ্ত নম্বরও অপেক্ষাকৃত কম ছিল।

নিবন্ধিত প্রত্যয়নপত্রধারী হওয়ার পরও তারা দীর্ঘদিন নিয়োগ বঞ্চিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে তারা ১-১২তম ব্যাচের ফলাফল যেদিন প্রকাশ হয়েছে, সে দিন থেকে ৩৫ বছর ধরে বয়স নির্ধারণ করে একটি বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের দাবী জানায়।
চিঠিতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জনবলকাঠামো ও এমপিও সুপারিশের জন্য প্রার্থীগণের বয়স ৩৫ বছর নির্ধারণ করা রয়েছে। বেসরকারি শিক্ষক পরীক্ষা এবং নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৫) অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ০৩ (তিন) বছর।

এনটিআরসিএর সাথে চলমান মামলার রায়ের আলোকে ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীগণের দাবী অনুযায়ী বিশেষ বিজ্ঞাপ্তি প্রকাশের মাধ্যমে আবেদনের সুযোগ প্রদানে এনটিআরসিএ-এর এখতিয়ার নেই। পরিস্থিতি বিবেচনায় ১-১২তম নিবন্ধনধারী প্রার্থীরা যে তারিখে প্রত্যয়নপত্র অর্জন করেছে, সে বছর বয়স হিসেব করে যদি কোন প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়। তবে ১-১২তম নিবন্ধনধারীদের সুযোগ সৃষ্টি হবে। বিষয়টি সদয় অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ