শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

গভীর রাতে মাঠে পুলিশ সুপার নোয়াখালী

প্রতিনিধির নাম / ২০৭ বার
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

গভীর রাতে মাঠে পুলিশ সুপার নোয়াখালী

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী:

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীলরা এখন মাঠে- রাতের আঁধারেও থেমে নেই তাঁদের পদচারণা।

মঙ্গলবার ( ১১ নভেম্বর) গভীর রাতে নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয় হঠাৎ সেনবাগ থানায় আকস্মিক পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), ডিআইও-১ এবং জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম।

রাতের নিস্তব্ধতা ভেদ করে পুলিশের এই হঠাৎ উপস্থিতিতে থানা এলাকায় নেমে আসে সতর্কতা ও তৎপরতার ছোঁয়া। পুলিশ সুপার চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং থানার চেকপোস্টগুলোতে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে কথা বলেন।

তিনি দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নির্দেশনা দেন, “জনগণের জানমালের নিরাপত্তাই আমাদের প্রথম অঙ্গীকার। রাত হোক বা দিন, নোয়াখালীবাসী নিশ্চিন্তে ঘুমাবে-সেটাই নিশ্চিত করতে হবে।”

অভিযান শেষে পুলিশ সুপার থানা পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং মনোবল জোগান মাঠ পর্যায়ের সদস্যদের।

সেনবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “পুলিশ সুপার নোয়াখালী মহোদয়কে ধন্যবাদ জানাই তাঁর নিরলস পরিদর্শন ও দিকনির্দেশনার জন্য। তাঁর এ তদারকি আমাদের কাজের প্রেরণা।”

নোয়াখালীর সাধারণ মানুষও সামাজিক যোগাযোগমাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে লিখেছেন, “এমন তৎপর পুলিশ নেতৃত্ব থাকলে আইনশৃঙ্খলা অটুট থাকবে, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ