মনোনয়ন সর্বশেষ আমাদের হবে – তাপস
মোঃখলিলুর রহমান খলিলঃশুক্রবার (৭ নভেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। আলোচনা সভায় বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের বক্তব্যের সময় উপস্থিত নেতা কর্মীরা তাপস তাপস স্লোগানে মুখরিত করে রাখেন। বক্তারা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
সভার প্রধান অতিথি জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন তফসিল ঘোষণার আগেই এই আসনের মনোনয়ন বদলে আমরাই মনোনয়ন আনবো।’
তিনি আবেগাপ্লুত কণ্ঠে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি, আমি ওয়াদা দিচ্ছি আপনাদের ফেলে কোথাও যাচ্ছি না।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, হযরত আলীসহ অসংখ্য নেতাকর্মী।
সভা শেষে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আগামী রবিবার (৯ নভেম্বর) থেকে নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন নেতারা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।