মোঃখলিলুর রহমান খলিলঃ৭ নভেম্বর নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু মোছাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অসংখ্য মেধাবী সন্তানের পীঠস্থান নবীনগর উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে পাইলট স্কুলের ভূমিকা অনস্বীকার্য। আবু মোছা সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির পড়ালেখার মান ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, নবীনগরে মানসম্মত শিক্ষা বিস্তারে জনাব মোঃ আবু মোছা স্যারের অবদানকে সম্মান জানাতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।”
প্রথমবারের মতন উপজেলা প্রশাসন এমন অনুষ্ঠান আয়োজন করায় শ্রদ্ধেয় শিক্ষকগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবীনগরের সকল শিক্ষক এর মাধ্যমে সম্মানিত হয়েছেন মর্মে উপস্থিত শিক্ষকবৃন্দ মতপ্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের বড়কর্তা হয়েও একজন শিক্ষককে স্যার বলে সম্বোধন করেন, প্রাইমারী স্কুলের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত হয়ে দাড়িয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকদের সম্মান করেন,এতে করে শিক্ষক সমাজের নিকট তিনি শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন