শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছয় খুনের ঘটনায় ভয়ংকর সিরিয়াল কিলার সম্রাট আটক নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

জুলাই সনদে স্বাক্ষরের মূল কপির সাথে বর্তমান কপির মিল নেই

প্রতিনিধির নাম / ১১৭ বার
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
Oplus_131072

93

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে এসব কথা বলেন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই। অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে—এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার।
রুহুল কবীর রিজভী বলেন, ড. মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ড জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে, মানুষ তা বিশ্বাস করতে পারছে না।

বিএনপির এই নেতা দাবি করেন, জুলাই সনদে ৪৭টি থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে।

বক্তব্যে রিজভী বিএনপির জুলাই সনদের স্বাক্ষর পরিবর্তনের অভিযোগ তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেন।

এ সময় জন্মান্ধ ও নিঃসন্তান গফুর মল্লিকের ব্যবসা সম্প্রসারণ ও জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। রিজভী বলেন, অনলাইনের মাধ্যমে তারেক রহমান গফুর মল্লিকের অসহায়ত্বের কথা জানতে পারেন।

তার নির্দেশেই আজ আমরা এই প্রত্যন্ত অঞ্চলের জন্মান্ধ গফুরের পাশে এসেছি সহায়তার হাত বাড়িয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমূখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ