শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছয় খুনের ঘটনায় ভয়ংকর সিরিয়াল কিলার সম্রাট আটক নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

দক্ষিণ দেওয়ানপুর সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে বিশ্বশান্তি গীতাযজ্ঞ উদযাপন

প্রতিনিধির নাম / ১০৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

98

দক্ষিণ দেওয়ানপুর সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে বিশ্বশান্তি গীতাযজ্ঞ উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

দক্ষিণ দেওয়ানপুর সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও শ্রী শ্রী কালী মায়ের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে অংশ নেন হাজারো ভক্ত, পূজারি ও শুভানুধ্যায়ী।

উৎসবের প্রথম দিন ভোর ৫টায় মায়ের মঙ্গল আরতি ও বাল্যভোগের মাধ্যমে অনুষ্ঠানসূচি শুরু হয়। দুপুরে রাজভোগ নিবেদন ও ভোগ আরতি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের উপস্থিতিতে। সন্ধ্যা ৭টায় মায়ের সন্ধ্যা আরতি ও মঙ্গল শীতল ভোগ, রাত ৮টায় দামোদর ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গাপূজা ও মঙ্গল ঘট পূরণ সম্পন্ন হয়। রাত ৯টায় অনুষ্ঠিত হয় সর্বমঙ্গলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী পূজার শুভ অধিবাস।

দ্বিতীয় দিনের সূচনা হয় ভোরে মায়ের মঙ্গল আরতি ও বাল্যভোগ নিবেদন দিয়ে। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও মায়ের মহা স্নান, একই সঙ্গে শুরু হয় শ্রী শ্রী চণ্ডীপাঠ। সকাল ১১টায় আয়োজিত হয় বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠ।

অনুষ্ঠানে বিশ্বশান্তি গীতাযজ্ঞ পরিবেশন করেন হাটহাজারী ফতেয়াবাদ শ্রী শ্রী ব্রহ্মানন্দ যোগাশ্রম ও মুক্তিকেশী বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ ও সভাপতি শ্রীমৎ স্বামী বিরেশ্বরানন্দ মহারাজ। দুপুরে রাজভোগ নিবেদন ও ভোগ আরতি শেষে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। রাতে মায়ের সন্ধ্যা আরতি ও ভবতারিণী মায়ের পূজার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মহোৎসবের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়ের চরণাশ্রিত সন্তান অভি দে সহ অসংখ্য ভক্তবৃন্দ। দীপাবলির শুভক্ষণে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষ মায়ের কাছে বিশ্বশান্তি ও কল্যাণ কামনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ