শিরোনাম :
নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন! ঘাতক গ্রেফতার

প্রতিনিধির নাম / ৩৬০ বার
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন! ঘাতক গ্রেফতার

মোঃখলিলুর রহমান খলিলঃবৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ পাওয়া গিয়েছে।

ঘাতক খাইরুল আমিন ও উমর শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। ব্যক্তিগত বিরোধের জেরে খাইরুল রাত দুইটাই উমর হাসানের ঘরে মাটির ভিটির সিদ কেটে প্রবেশ করেন
ধারালো ছুড়ি দিয়ে কুপিয়ে ও গলা কেটে উমরকে হত্যা করেন।
গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করেন। এ সময় উমরের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকে কোপ দিয়ে আহত করে পালিয়ে যান।

নিহত উমর মহেশপুর গ্রামের মুরশিদ মিয়ার বাড়ির জাকির হোসেনের ছেলে এবং গ্রেফতার খাইরুল একই গ্রামের পশ্চিম পাড়ার চান মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল উমরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতারে অভিযান শুরু করি। দু’ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেফতার করা সম্ভব হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ