শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

প্রতিনিধির নাম / ১৪৪ বার
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫
রোমন হায়দার, জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল এন্ড মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছাত্র-শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বেগম মরিয়ম মেমোরিয়াল স্কুলের মধ্যে সেমিফাইনাল খেলা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাঠে বহিরাগতরা ঢুকে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নোশাদ মিয়া, রাশেদ মিয়া, জাহিদ হোসেন খোকাসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের বিজয়নগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাজাহান খান বলেন,
“গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কিছু বহিরাগত দুষ্কৃতিকারী মাঠে প্রবেশ করে এ ঝামেলা সৃষ্টি করেছে। আমি খবর পেয়ে মাঠে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”

রেফারি মোখলেছুর রহমান সুহেল জানান, খেলা চলাকালীন সময়ে হঠাৎ বহিরাগতরা মাঠে প্রবেশ করে আক্রমণ চালালে কয়েকজন শিক্ষক আহত হন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন,
“আজকে সেমিফাইনাল খেলা উপজেলার দুই ভেন্যুতে হয়েছে। আমি মেরাশানি পলিটেকনিক স্কুলের মাঠে ছিলাম। ঘটনাস্থলে এসে উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করেছি।”

উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন,
“ঘটনাটি দুঃখজনক। মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বিষয়টি জেনেছি এবং আপাতত মীমাংসা হয়েছে।”

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন,
“এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ ক্রীড়া প্রতিযোগিতা চলমান থাকার কথা রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ