শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

নবীনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটঘর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৩৩ বার
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নবীনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটঘর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মোঃখলিলুর রহমান খলিল ঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাটঘর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে কুড়িঘর হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান মঞ্জু, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাঈন উদ্দিন মাঈনু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আবু সাঈদ কমিশনার, জেলা বিএনপির সদস্য হযরত আলী, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক মফিজুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী তৌফিকুল ইসলাম তপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়; এটি মানুষের সেবা, ন্যায় এবং সমাজকে এগিয়ে নেওয়ার প্রয়াস। আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই, তবে আমরা সত্যিই পরিবর্তন আনতে পারব। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।”

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শত শত নেতা-কর্মী অংশ নেন। সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় এবং স্থানীয় নেতা-কর্মীরা উদ্দীপনা ও স্লোগানে পুরো পরিবেশ মুখরিত করে তোলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ