শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

অবশেষে ভোগান্তি লাঘব হচ্ছে নবীনগর পশ্চিম পাড়া, ফতেহপুর সহ সাতগ্রামের জনগণের

প্রতিনিধির নাম / ১৪৮ বার
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

অবশেষে ভোগান্তি লাঘব হচ্ছে নবীনগর পশ্চিম পাড়া, ফতেহপুর সহ সাতগ্রামের জনগণের

মোঃখলিলুর রহমান খলিল নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়া ফতেহপুর সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিনের।বসতবাড়ি থেকে সড়ক নিচু হওয়ায়, পানি সরবরাহের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সারাবছর কর্দমাক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে থাকতো রাস্তাটি।রাস্তাটি ছিল এই সড়কে চলাচল কারী পথচারীদের জন্য গলারকাঁটা। সাংবাদিক খলিলুর রহমান ও আনোয়ার হোসেন সহ অনেক গণমাধ্যম কর্মী এই রাস্তা নিয়ে প্রতিবেদন করলে পৌরসভার নজরে আসে। পৌরসভার মাধ্যমে রাস্তা সংস্কারের ও ড্রেনেজ করার যাবতীয় প্রক্রিয়া শেষ হলেও বর্ষাকালে জলাবদ্ধতার কারনে ঠিকাদার কাজ করতে বিলম্ব হয়।
অবশেষে পৌরসভার জরুরি তদারকির মাধ্যমে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় নবীনগর পৌরসভার ০২নং ওয়ার্ডের নবীনগর পশ্চিম পাড়া ফতেহপুর রোড আবু তাহের কমিশনারের বাড়ি হতে বাইতুল আমান জামে মসজিদ পর্যন্ত ১৮০ মিটার আরসিসি রাস্তা এবং ৩৮৬ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত কাজের শুভ উদ্বোধন করেন নবীনগর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী

এই সময় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী (অ.দা) জি. এম. আরিফ সারোয়ার, নবীনগর পৌরসভার ০২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আবু তাহের, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এম এম মকবুল হোসেন, নবীনগর পৌর জামাতের সম্মানিত সেক্রেটারি আবুল বাশার, যুবদল নেতা রুবেল আকরাম, ০২নং ওয়ার্ড জামাতের আমির মো: শফিকুল ইসলাম, মালিক ভরসা কমেপ্লেক্স এর সাধারণ সম্পাদক জনাব আহসান উল্লাহ বাবুল, সাংবাদিক আলমগীর খন্দকার, অত্র কাজের ঠিকাদার প্রতিনিধি সাংবাদিক সঞ্জয় সাহা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে। পৌরসভার সেবার মান উন্নয়নে রাস্তাটি অবশেষে নির্মাণ কাজ শুরু হওয়ায় নবীনগর পৌরসভার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ