শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

নোয়াখালী জেলা সমিতি, ঢাকা’র নতুন নেতৃত্বে এম এ খান বেলাল ও মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল নির্বাচিত

প্রতিনিধির নাম / ৬১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালী জেলা সমিতি, ঢাকা’র নতুন নেতৃত্বে এম এ খান বেলাল ও মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল নির্বাচিত
‎
প্রফেসর ড. ‎মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:
‎
‎নোয়াখালী জেলা সমিতি, ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৭ এর নির্বাচনে সভাপতি পদে এম এ খান বেলাল এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল নির্বাচিত হয়েছেন।
‎
‎বুধবার ( ১৭ সেপ্টেম্বর ) টপস্টার গ্রুপ ও এস এফ গ্রুপের পক্ষ থেকে লায়ন সৈয়দ হারুন এমজেএফ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
‎
‎নোয়াখালী জেলা সমিতি, ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৭ এর নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী নোয়াখালীবাসী ও ঢাকাস্থ সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে।
‎
‎উক্ত বিজয়ী নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টপস্টার গ্রুপ ও এস এফ গ্রুপ।
‎
‎এক শুভেচ্ছা বার্তায় লায়ন সৈয়দ হারুন এমজেএফ, চেয়ারম্যান, এসএফ গ্রুপ ও ব্যবস্থাপনা পরিচালক, টপস্টার গ্রুপ বলেন, “নোয়াখালী জেলা সমিতি, ঢাকা’র নতুন নেতৃত্ব নিঃসন্দেহে প্রবাসী ও দেশীয় নোয়াখালীবাসীর কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখবে। সভাপতি এম এ খান বেলাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাবুদ দুলালের দক্ষ নেতৃত্বে সমিতি আরও সুসংগঠিত ও কার্যকর হবে—এমনটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”
‎
‎সদ্য নির্বাচিত কমিটি সকলের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর সামাজিক উন্নয়ন, প্রবাসীদের কল্যাণ ও প্রজন্মের ঐক্যের ভিত্তি সুদৃঢ় করতেই এ নেতৃত্ব কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করছেন শুভাকাঙ্ক্ষীরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ