শিরোনাম :
স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

নবীনগরে জামায়াতের কেন্দ্রভিত্তিক সাধারণ সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ১৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নবীনগরে জামায়াতের কেন্দ্রভিত্তিক সাধারণ সভা অনুষ্ঠিত।

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে নবীনগর পৌরসভার ৫নং ওয়ার্ড মাঝিকাড়া কেন্দ্রভিত্তিক নির্বাচনী প্রচারণা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা আমীর জননেতা জনাব মোখলেছুর রহমান। প্রধান আলোচক ছিলেন নবীনগর পৌরসভার আমীর মাওলানা আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খোরশেদ ইসলাম খোকন, পৌর সেক্রেটারি ডা. সাইফুর রহমান বাশার এবং সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি মাওলানা মো. আমির হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী রুকন, মাঝিকাড়ার কৃতি সন্তান জনাব জাকির হোসেন। সঞ্চালনা করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আবুল বাশার।

এসময় নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুপ্রিম কোর্ট বারের দুই বারের নির্বাচিত সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এডভোকেট আবদুল বাতেনকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ